২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে রাষ্ট্রপতিকে বাঙ্গালীদের স্মারকলিপি

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইন বাতিলসহ ১০ দফা দাবি জানিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বাঙালিদের দুটি সংগঠন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

শনিবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিমের হাতে এ স্মারকলিপি তুলে দেন পার্বত্য বাঙালি দলপতি পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের নেতারা।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পার্বত্য বাঙালি দলপতি পরিষদের সভাপতি আজিজ আকন্দ, সাধারণ সম্পাদক ওসমান গণি, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল্লাহ প্রমুখ।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে উপজাতীয় প্রতিনিধি কমিয়ে বাঙালিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার অপসারণ, উপজাতীয় কোটা বাদ দিয়ে সাম্যনীতি প্রতিষ্ঠা করা।

এছাড়াও রয়েছে ভারসাম্যহীন কৃষিঋণের সুদ সমতায় আনা, গুচ্ছগ্রামের বন্দি থাকা বাঙালিদের ¯^ ¯^ ভূমিতে পুনর্বাসন করা, ভূমি বন্দোবস্তি মামলার আটকাদেশ প্রত্যাহার করে দ্রুত বন্দোবস্তি প্রদান করা, পার্বত্য চট্টগ্রামে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা প্রদান এবং হাইকোর্ট কর্তৃক আঞ্চলিক পরিষদ বাতিল রায় কার্যকর করা।