ধর্ষণের ঘটনায় পুলিশের এসআই রিমান্ডে
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার এসআই জাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।
মুন্সীগঞ্জেরজ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুর রহমান রোববার এ আদেশ দেন।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশ কর্মকর্তা (পরিদর্শক) আবদুল কুদ্দুস।
জাহিদুলকেআদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) জন্য পাঁচ দিনের হেফাজতের আবেদন করে পুলিশ।
ধর্ষণের অভিযোগে এসআইজাহিদুলকে গত ১৪ জুন সাময়িকভাবে বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়েসিরাজদিখান থানার ওসি আবুল বাসার বলেন, এসআই জাহিদুল মেয়েটির বাড়িতে ভাড়া থাকেন।
মেয়েটির বাবা-মা বাড়িনা থাকায় গত ৮ জুন রাতে সে জাহিদুলের ঘরে তার মেয়ের সঙ্গে ঘুমিয়েছিল। ওই রাতে পিস্তলেরভয় দেখিয়ে তিনি মেয়েটিকে পাশবিক নির্যাতন করেন।
এ ঘটনায় শনিবার জাহিদুলেরশাস্তির দাবিতে ওই ছাত্রীর স্কুলের প্রায় সাড়ে ১২শ’ শিক্ষার্থী মিছিলসহ সিরাজদিখানথানা ঘেরাও করে।
পরে তারা ওসিরমাধ্যমে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেয়।
