২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ট্যাংকের পানি পান করে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের একটি সোয়েটার কারখানার অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 09:11 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

রোববার সকালে সাইনবোর্ড এলাকায় ঈস্টওয়েস্ট ইন্ডিস্ট্রিয়াল পার্কের ২নম্বর দালানে আলভিনফ্যাশন সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।

পরে সহকর্মী ও পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুরসদর হাসপাতাল, তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও সুলতান মেডিকেলে পাঠিয়েছে।

এর আগেও গত ৫ জুন গাজীপুর সদর উপজেলার ভোগড়াএলাকার স্টারলাইট কারখানায় ট্যাংকের পানি পান করে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।

ওই পানি পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোহলেও এখনো প্রতিবেদন পাওয়া যায়নি বলে সিভিল সার্জন অফিস জানায়।

কারখানার শ্রমিক জুয়েল রানা জানান, ১০টার দিকেতিনি কারখানার ট্যাপের পানি খান তিনি। এর আধঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরসদর হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

একই কথা বলেন ওই হাসপাতালে আসা কারখানার সুয়িংঅপারেটর মো. জিন্নাহ, সোনিয়াসহ আরো অনেকে।

তারা জানান, পানি খাওয়ার আধাঘণ্টা পরই মাথা ঘোরাসহবমি শুরু হয়।

কারখানার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমিনুলইসলাম আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারখানার রিজার্ভ ট্যাংকের পানি পানকরে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের মধ্যে বোর্ডবাজারের সুলতান মেডিকেলে দুইজন,তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন ও গাজীপুর সদর হাসপাতালে ৯ জনকে ভর্তিকরা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর সদর হাসপাতালের জরুরিবিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরানো, বমিভাব, পেট ব্যাথার মতো লক্ষণ রয়েছে।

সিভিল সার্জন ডা. হাবিবুল্লাহ জানান,ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে।