২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের বাসায় আরিফুল

সিলেটে বদর উদ্দিন আহমদ কামরানের কাছে সিটি কর্পোরেশন চালানোর কাজে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

সাবেক মেয়র কামরান এ সময় অরিফুলকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।

নতুন মেয়র রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কামরানের ছড়ারপাড়ের বাসায় অবস্থান করেন।

আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “কামরান আমার বড়ভাই। দীর্ঘদিন নগরপিতা থাকার অভিজ্ঞতা রয়েছে তার। তাই কামরানের এ অভিজ্ঞতার আলোকে একটি সুন্দর ও পরিকল্পিত মহনগরী গড়ে তুলতে কামরানের সহযোগিতা চাই।”

আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে বলে কামরান আশা প্রকাশ করেন।

কামরান বলেন, “সিলেট নগরীর বাসিন্দাদের সঙ্গে রয়েছে আমার হৃদয়ের সম্পর্ক। আমি নগরবাসীর সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

“মেয়র নির্বাচিত না হলেও সিলেটের নাগরিকদের উন্নয়নে সকল কাজে আমার সহযোগিতা থাকবে।