খুলনায় কাউন্সিলরও বেশি বিএনপির
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের পাশাপাশি বেশিরভাগ কাউন্সিলর পদেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শরিবার গভীর রাতে খুলনার ৩১টি ওয়ার্ডের সবকটির ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক।
সাধারণ কাউন্সিলর পদে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন ১৯টিতে, আওয়ামী লীগ সমর্থিতরা আটটিতে।
নির্দলীয় তিনজন এবং জামায়াতের একজন জয়ী হন।
সাধারণ কাউন্সিলর পদে জয়ী হন বিএনপির সাইফুল ইসলাম (২ নম্বর ওয়ার্ড), কবির হোসেন কবু মোল্যা (৪ নম্বর), শেখ শওকত আলী (৬ নম্বর), সুলতান মাহমুদ পিন্টু (৭ নম্বর), শেখ জাহিদুল ইসলাম (৯ নম্বর), মোঃ ফারুক হাসান হিল্টন (১০ নম্বর), মো. ইউনুস আলী সরদার (১১ নম্বর), মনিরুজ্জামান মনি (১২ নম্বর), এস এম আবুল কালাম আযাদ (১৪ নম্বর), আনিছুর রহমান বিশ্বাস (১৬ নম্বর), হাফিজুর রহমান (১৭ নম্বর), আশফাকুর রহমান কাকন (১৯ নম্বর), শেখ মো. গাউসুল আযম গাউছ (২০ নম্বর), মাহবুব কায়সার (২২ নম্বর), শমসের আলী মিন্টু (২৪ নম্বর), কে এম হুমায়ুন কবীর (২৭ নম্বর), ওয়াহেদুর রহমান দিপু(২৮ নম্বর), মো. গিয়াস উদ্দিন বনি (২৯ নম্বর) এবং মো. আমান উল্ল্যাহ আমান (৩০ নম্বর ওয়ার্ড)।
আওয়ামী লীগের জয়ীরা হলেন শাহাদাত মিনা (১ নম্বর ওয়ার্ড), আবদুস সালাম (৩ নম্বর), সাহিদুর রহমান (৮ নম্বর), এস এম খুরশিদ আহম্মেদ টোনা (১৩ নম্বর), আমিনুল ইসলাম মুন্না (১৫ নম্বর), হাফিজুর রহমান মনি (১৮ নম্বর), মো. শামছুজ্জামান মিয়া স্বপন (২১ নম্বর) এবং আলী আকবর টিপু (২৫ নম্বর ওয়ার্ড)।
নির্দলীয় তিনজন হলেন হুমায়ূন কবীর (৫ নম্বর ওয়ার্ড), ইমাম হাসান চৌধুরী ময়না (২৩ নম্বর ওয়ার্ড) ও মো. গোলাম মাওলা শানু (২৬ নম্বর ওয়ার্ড)।
সাধারণ কাউন্সিলর হিসেবে জামায়াতের একমাত্র বিজয়ী ৩১ নম্বর ওয়ার্ডের শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।
এছাড়া ১০টি সংরক্ষিত ওয়ার্ডে নির্দলীয় চারজন, বিএনপির চারজন ও আওয়ামী লীগের দুইজন নারী কাউন্সিলর জয়ী হয়েছেন।
তারা হলেন বিএনপির আনজিরা খাতুন (৫নং ওয়ার্ড), রাবেয়া ফাহিদ হাসনা হেনা (৬নং ওয়ার্ড), নাদিরা হোসেন তুলি, (৮নং ওয়ার্ড) ও রোকেয়া ফারুক (১০নং ওয়ার্ড)।
নির্দলীয় চারজন হলেন মনিরা আক্তার (১নং ওয়ার্ড), সাহিদা বেগম (২নং ওয়ার্ড), রহিমা আক্তার হেনা (৩ নং ওয়ার্ড) ও রুমা খাতুন (৯নং ওয়ার্ড)।
আওয়ামী লীগের দুজন হলেন পারভীন আক্তার (৪নং ওয়ার্ড) ও মাহমুদা বেগম (৭নং ওয়ার্ড)।
