২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সংঘর্ষে চুয়েট বন্ধ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার বন্ধের ঘোষণা দিয়ে বিকাল ৩টার মধ্যে ছাত্রদের এবং  সোমবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চুয়েট ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আশুতোষ সাহা বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে ‘সমস্যা’ হয়। সমস্যা নিরসনে ২৪ জুন পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোসলে পক্ষের সঙ্গে পাভেল পক্ষের বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে। এর জের ধরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।