কারাগারে মৃত্যু: রহস্য উদঘাটনের দাবি
টাঙ্গাইল জেলা কারাগারে নির্মাণ শ্রমিক আবদুল খালেকের মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।
রোববার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন।
দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মীর লুৎফর রহমান লালজু, উপদেষ্টা জাহিদুর রহমান খান কাকন, আবদুস সবুর খান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক সোবহান মিয়া, জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ।
গত ২ মে একটি ডাকাতি মামলায় সন্দেহজনক আসামি হিসেবে আটক করা হয় আব্দুল খালেককে।
টাঙ্গাইল জেলা কারাগারে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
