রাজশাহীতে অর্ধেক কাউন্সিলর বিএনপির
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের অর্ধেকেরও বেশি দখল করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
রোববার ভোররাতে ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৯টির ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। একটির ফলাফল স্থগিত রাখা হয়েছে।
সাধারণ কাউন্সিলর পদে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন ১৭টিতে, আওয়ামী লীগ সমর্থিতরা সাতটিতে।
নির্দলীয় চারজন এবং জামায়াতের একজন জয়ী হন।
এছাড়া ১০টি সংরক্ষিত এলাকায় বিএনপির চারজন, আওয়ামী লীগের তিনজন, জামায়াতের দুজন এবং নির্দলীয় একজন নারী কাউন্সিলর জয়ী হন।
সাধারণ কাউন্সিলরদের মধ্যে বিএনপি সমর্থিতা হলেন: মনসুর রহমান, মাহবুব সাঈদ টুকু, রুহুল আমিন টুনু, সোহরাব হোসেন, ইকবাল হোসেন দিলদার, রবিউল আলম মিলু, মো. টুটুল, আব্দুস সোবহান লিটন, বেলাল আহমেদ,
মনির হোসেন, নূরুজ্জামান টিটো, মোস্তাক হোসেন রতন, তরিকুল আলম পল্টু, নূর মোহাম্মদ মোল্লা ফকির, আনোয়ারুল আমিন আযব, আশরাফুল হাসান বাচ্চু ও শাহজাহান আলী।
আওয়ামী লীগ সমর্থিতা হলেন: কামরুজ্জামান কামরু, আব্বাস আলী সরদার, আবু বাক্কার কিনু, নিযামুল আজিম, আব্দুল হামিদ সরকার টেকন, মাহতাব হোসেন ও আরমান আলী।
নির্দলীয়রা হলেন: হাবিবুর রহমান হাবিব, নুরুজ্জামান টুকু, একেএম রাশেদুল হাসান টুলু ও মনজুর হোসেন।
জামায়াত সমর্থিত একমাত্র কাউন্সিলর হলেন আব্দুস সামাদ।
সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা হলেন বিএনপি সমর্থিত নাসিরা খানম, মুসলিমা বেগম বেলী, সামসুন নাহার ও নরুন্নাহার, আওয়ামী লীগের তাহেরা খাতুন মিলি, শিউলী পারভীন ও শিখা খাতুন, জাময়াতের মমতাজ মহল ও রোকেয়া সুলতানা এবং নির্দলীয় নাজমা বেগম।
