২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১ কেন্দ্রে বুলবুল ৮১৭, লিটন ৭৩৯

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া এক কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে বুলবুলের আনারস প্রতীক পেয়েছে ৮১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের তাল প্রতীক পেয়েছে ৭৩৯ ভোট।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ হিল বিকেল সাড়ে ৫টার দিকে এই ফল ঘোষণা করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।

১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে এবার ইভিএমে ভোট হয়েছে।