২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ডাকাত নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে জনতার পিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার প্রথম প্রহরে শহীদপুর গ্রামের আবু তাহেরের  বাড়িতে ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাকে পিটিয়ে মেরে ফেলে বলে জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন।

নিহত মো. সবুজ (২৫) ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার জাকির হোসেনের ছেলে।

তার সঙ্গী আরো তিনজনকে পুলিশে দিয়েছে জনতা। তারা হলেন- শহীদুল ইসলাম (২০), নুর ইসলাম (২৫) ও মো. মঈনুদ্দিন (২০)।

পুলিশ কর্মকর্তা মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে আবু তাহেরের বাড়িতে ডাকাতি করতে যায় একদল সশস্ত্র ডাকাত। তাদের উপস্থিতি টের পেয়ে জনতা তাদের ঘিরে ফেলে এবং চারজনকে ধরে পিটুনি দেয়।

পুলিশ গিয়ে সবুজের লাশ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা মিজান বলেন, ডাকাতিতে ব্যবহৃত রামদা, কিরিচ, ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র পেয়েছেন তারা।

এই ঘটনায় মামলা হচ্ছে বলেও জানান তিনি।