২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি হয়রানির অভিযোগ মনির

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সমর্থকদের পুলিশ হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি।

নিজস্ব প্রতিবেদক

খুলনা,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 11:58 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

তবে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নির্বাচনের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে।”

শনিবার সিটি কপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় দুপ্রার্থী এসব মন্তব্য করেন।

মনিরুজ্জামান মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করে বলেন, “পুলিশের অত্যাচারে দলীয় নেতাকর্মীরা কোথাও দাঁড়াতে পারেনি। অত্যাচারে একজন মারাও গেছেন।”

নির্বাচনের পরিবেশ নিয়ে এখনি কোন প্রতিক্রিয়া না দিয়ে তিনি বলেন, “দেখা যাক কি হয়।”