হলি ফ্যামিলির কেবিনে আগুন
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলার একটি খালি কেবিনে আগুন লেগে জিনিসপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় ওই কেবিনে কোনো রোগী ছিল না বলে নিলুফার জানান।
