২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গৃহবধূ ‘হত্যা’, স্বামী পলাতক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক গৃহবধূকে হত্যার স্বামী নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 09:50 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার সকালে মরিচাপাড়া গ্রামে স্বামীর বাড়িতে ইছিনা বেগমের (২৫) মৃত্যু হয়। তিনি উপজেলার দিকদারী গ্রামের ইসহাক আলীর মেয়ে।

ঘটনার পর থেকে তার স্বামী হামিদুর রহমান ফকির পলাতক রয়েছেন।

ইছিনার স্বজনদের দাবি, স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। কিন্তু তদন্তের আগে পুলিশ কিছু বলতে রাজি নয়।

ইসহাক আলীর অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে হামিদুর রহমান ফকির তার মেয়ে ইছিনা বেগমকে নানাভাবে শারীরিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন শুক্রবার সকালেও তাকে নির্যাতন করা হয়েছে।”

শারীরিক নির্যাতন করেই তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার বিকালে এক পুত্র সন্তানের এই জননীর লাশ পুলিশ উদ্ধার করে শ্রীবরদী থানায় আনে। শনিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।