২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মবিরতি প্রত্যাহার

দুদিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মবিরতি স্থগিত করেছেন শ্রমিকরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

আগামী ২৫ জুন পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয়া হয় শনিবার দুপুরে। এরপর তারা কাজে যোগ দেন।

পাঁচদফা দাবিতে বৃহস্পতিবার তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিলেন।

বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২০ জুন পেট্রোবাংলার চেয়ারম্যান এবং খনি কর্তৃপক্ষের আলোচনার পর পাঁচদফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শুক্রবার রাতে বিষয়টি খনির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে শ্রমিকদের জানানো হয়।

এই প্রেক্ষিতে শ্রমিকরা শনিবার নিজেদের মধ্যে আলোচনার পর কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত করে, বলেন তিনি।

খনির ব্যবস্থাপনা পরিচালক (মাইনিং) হাবিবুর রহমান শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।