২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এক নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

এক ভোটারের সঙ্গে বাক-বিতণ্ডার পর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বরত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:23 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা লুৎফুনন্নেছার সঙ্গে এক ভোটারের কথা কাটাকাটি হয়।

“ওই কর্মকর্তা ভুলবশত এক ভোটারকে দুটি ব্যালট পেপার দিলে তিনি একটি ব্যালটে ভোট দিয়ে অন্যটি ছিড়ে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কা-তর্কি হয়।”

এ ঘটনার পর ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয় বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম।

শনিবার সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।