২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত যাওয়ার সময়’ আটক ১০

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:15 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

মহেশপুর উপজেলার জুলুলী ও যাদবপুর সীমান্ত পার হওয়ার সময় শুক্রবার বিকালে তাদের আটক করা হয়।

শনিবার তাদের ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, দালালদের মাধ্যমে ভারত যাওয়ার সময় জুলুলী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।  

আটকরা হলেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের সনৎ মাতুব্বর, এশালবাড়ির হরিদাস মন্ডল, ডোলজানির লিটন মন্ডল, পাতবিলার সুনীল, বাওনীর প্রদীপ বিশ্বাস ও মনমতি বিশ্বাস, ঘুরঘুরিয়ার মনিমালা সরকার, মানিকগঞ্জের শিবালয় উপজেলার বকচর গ্রামের প্রশান্ত বিশ্বাস, ভুপেন দত্ত এবং যশোরের চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের রোজিনা আকতার।