২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার সন্ধ্যায় ভোলাবো ইউনিয়নের কুড়িআইল গ্রামে এই হামলায় নিহত মোবারক হোসেন (৩২) স্থানীয় মোজাম্মেল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে মোবারক হোসেনের সঙ্গে তার চাচাত ভাই ওবায়েত হোসেনের ঝগড়া হয়।

সন্ধ্যা ৭টার দিকে ওবায়েত হোসেন উপর্যুপরি ছুরিকঘাতে মোবারককে হত্যা করে পালিয়ে যায়।

ওবায়েত হোসেন ওই এলাকার দুখু মিয়ার ছেল।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। মোবারকের বুকে ও গলায় ছুরিকাঘাত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।