ঋষিপাড়া মন্দির পাঠশালার নতুন ঘর
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাগমুছা গ্রামের ‘ঋষিপাড়া মন্দির পাঠশালায়’ উঠেছে নতুন ঘর।
শুক্রবার নতুন এই স্কুলঘরের উদ্বোধন করা হয়।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত বেদে-জেলে-ঋষি শিশুদের মাঝে শিক্ষাবিস্তারে ২০০৭ সাল থেকে বাগমুছা গ্রামে ‘ঋষিপাড়া মন্দির পাঠশালা’ প্রতিষ্ঠা করে সুবর্ণ গ্রাম ফাউন্ডেশন।
শুরুতে এক ঘরবিশিষ্ট পাঠশালায় শিক্ষার্থীদের ক্লাস নেয়া হতো। বর্তমানে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশে বাঁশ দিয়ে তৈরি হল নতুন ঘর।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহেদ কায়েস, স্কুলঘর নির্মাণে সুবর্ণগ্রামকে সহযোগিতাকারী ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র দুজন শিক্ষক ক্রিস হেসি, মার্কাস এস ফাভরাস, স্থপতি শারেক রউফ চৌধুরী, নূর-ই-দিফা শামিমা মুত্তাকি, ইফতেখার-উল-হকসহ পাঠশালার ছাত্র-শিক্ষক, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
