২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে

সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রায় সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে বলে দাবি করছে বরিশাল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 10:20 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) শোয়েব আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় নব্বই শতাংশ বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে। শুধু ব্যাংকের অস্ত্রগুলো জমা নেয়া হয়নি।

প্রার্থীদের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে শোয়েব জানান, কিছু কিছু আগ্নেয়াস্ত্র এখনও জমা নেওয়া বাকি আছে। তবে তা আজকের মধ্যে (শুক্রবার) নেওয়া হবে।

কতগুলো বৈধ আগ্নেয়াস্ত্র জমা হয়েছে জানতে চাইলে তিনি তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। 

অবৈধ আগ্নেয়াস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃহস্পতিবারও আইনশৃঙ্খলা বাহিনী একটি পিস্তল ও একটি শুটারগানসহ দুজনকে গ্রেপ্তার করেছে। অবৈধ আগ্নেয়াস্ত্রধারীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সবর্দা সতর্ক রয়েছে।

তবে নগরীর কয়েকজন ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে বলেন, বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও তা পুরোপুরি কাযর্কর হচ্ছে বলে মনে হয় না। আর অবৈধ আগ্নেয়াস্ত্র তো রয়েছেই; এটা আতঙ্কের ও ভয়ের কারণ।

তবে, আতঙ্কের কিছু নেই­- জানিয়ে মেট্রোপলিটন পুলিশ কর্তা জানান, বৃহস্পতিবার রাত ১২টায় নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার দুপুর ১টা পযর্ন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যদিও দুপুর ১২টায় ১৮ দলের মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল নগরীর সদর রোডে বিএনপি কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে নিবর্বচন সুষ্ঠু হবে কিনা সে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় কামাল তার কর্মী-সমর্থকদের পুলিশি হয়রানির অভিযোগ করেন।

কামালের এসব অভিযোগ অস্বীকার করে উপ-কমিশনার শোয়েব আহমেদ বলেন, নিবার্চনী সবকিছু ঠিকঠাক মতো চলছে।