ঢাকায় প্রাচীর ধসে শিশু নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইরপাড় এলাকায় একটি সীমানা প্রাচীর ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের নাম শাওন(১০)। শিশুটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনার পরই স্থানীয় পেট্রোল পাম্পের শ্রমিক মেহেদী হাসান শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক শাওনকে পরীক্ষা করে বলেন, শিশুটি মারা গেছে।
মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধোলাইরপাড় মোড়ে রাস্তার পাশের একটি ৫/৬ ফুট উচ্চতার একটি বাউন্ডারি দেয়াল ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে শাওন।
শিশুটির পরিচয় জানতে চাইলে মেহেদী বলেন, “শিশুটি তার নাম ছাড়া কিছুই বলে যেতে পারেনি।”
যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির পুরো পরিচয় এখনো জানা যায়নি। অভিভাবকরা এলে পুরো পরিচয় জানা যাবে।
