ফরিদপুরে রাসায়নিক পদার্থ মেশানো আম ও মাল্টা জব্দ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের দুইটি আড়ৎ থেকে ক্যালসিয়াম কার্বাইড ও ফরমালিন মেশানো আম ও মাল্টা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তীরূপা রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে ১৮ মণ আম ও ২ মণ মাল্টা জব্দ করে কুমার নদে ফেলে দেয়া হয়।
এ সময় মো. শরীফ ও মো. সুলতান নামে দুই আড়ৎদারকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তীরূপা রায় জানান, ওই দুই আড়ৎদার রাসায়নিক পদার্থ মেশানো আম ও মাল্টা বিক্রি করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় তাদের আম ও মাল্টা জব্দ এবং জরিমানা করা হয়।
