২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট কারাগারে হাজতির মৃত্যু

লালমনিরহাট জেলা কারাগারে অলিয়ার রহমান (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মৃত অলিয়ার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কারারক্ষক শফিকুল আলম সাংবাদিকদের জানান, কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় ২ মাস ২৯ দিন ধরে লালমনিরহাট জেলা কারাগারে আটক ছিলেন।

তিনি বলেন, বুধবার দুপুরে অলিয়ার বুকে ব্যথা অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসান বাবু জানান, হার্ট অ্যাটাকে অলিয়ারের মৃত্যু হয়েছে।