২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের মঞ্চ ভেঙে দিয়েছে ইসি

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের শেষ নির্বাচনী জনসভার মঞ্চ ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 06:40 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বুধবার বিকালে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল মঞ্চ ভাঙার তদারকি করে।

পরে আয়োজকরা মঞ্চ তৈরির সরঞ্জাম সরিয়ে নেয়।

রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী আচরণ বিধিতে মঞ্চ নির্মাণের নিষেধাজ্ঞা থাকায় তা ভেঙে দেয়া হয়েছে।

মঞ্চ নির্মাণের জন্য কামরানকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠে ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের শেষ নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিলো।