চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা
অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করায় চট্টগ্রামে তিনটি ময়দার মিলের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই’র চট্টগ্রাম আঞ্চলিক অফিস।
বুধবার নগরীর সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালায় বিএসটিআই।
অভিযুক্ত তিন মিল হল- শাপলা ফ্লাওয়ার মিলস্, কর্ণফুলী ফুড্স ও যমুনা ফুড ইন্ডাস্ট্রিজ।
বিএসটিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্যের গুণগত মান যাচাই ছাড়া বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে আটা, ময়দা, সুজি বিক্রি করায় তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছে।
বিএসটিআই’র মাঠ কর্মকর্তা মো. সাফায়েত হোসেন বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে এসব মামলা করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
