২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 01:46 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বুধবার দুপুর দেড়টায় মদনপুর এলাকায় এ দুর্ঘটনার পর শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহত শাহানারা বেগম (৩৫) মদনপুরে জামালউদ্দিন টেক্সটাইল মিলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহানারা দুপুরের খাবার খেতে কারখানা থেকে বাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় সুরমা সুপার পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে ওই সড়কে।

পরে পুলিশ গিয়ে চালককে গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল আহমেদ।