২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইন পার হতে গিয়ে ট্রেনের নীচে মা-মেয়ে

গাজীপুর সদর উপজেলায় লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার দুপুরে উপজেলার মারিয়ালিতে ঢাকা-রাজশাহী রেলপথের সিল্ক সিটি এক্সপ্রেসে কাটা পড়েন তারা।

মা সায়মা আক্তার (৩০) ও মেয়ে মাইশার (৭) লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

সায়মা কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া গ্রামের আবুল হাশেমের মেয়ে ও হারুন উর রশিদের স্ত্রী।

রেলওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া সাংবাদিকদের জানান, দুপুর পৌনে ১টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সায়মা ও মাইশা।

সায়মা গাজীপুরে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। মৃতদেহের পাশে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তাদের সনাক্ত করা হয়েছে বলে জানান এএসআই দাদন মিয়া।