ভোটারদের দুয়ারে তোফায়েল-আমু-তরিকুল-গয়েশ্বর
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে ভোট চাইছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু।
অপরদিকে ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান মনির জন্য ভোটারদের দুয়ারে হাজির হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও গয়েরশ্বর চন্দ্র রায়।
বুধবার দুপুর ১২টায় তরিকুল ও গয়েশ্বর নগরীর নিউ মার্কেট, বায়তুন নুর মার্কেট, কেডিএ প্রান্তিক মার্কেট এলাকার ভোটরদের কাছে যান।
এ সময় তরিকুল নির্বাচনে কারচুপির করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে মনিরুজ্জামান মনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ করে তরিকুল বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হতে পারে।
একই সময় তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু নগরীর কালীবাড়ী বাজার, বড়বাজার, হেলাতলা স্বর্ণপট্টিসহ বিভিন্ন এলাকায় তালুকদার আব্দুল খালেকের সমর্থনে ভোট চান।
তোফায়েল আহমেদ এ সময় সাংবাদিকদের বলেন, নির্বাচনে কারচুপির অভিযোগ আনা বিএনপির আজীবনের অভ্যাস। তারা যতক্ষণ না বিজয়ী হতে পারবে ততক্ষণ তারা কারচুপির গন্ধ খুঁজতে থাকবে।
বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকার ও উপনির্বাচন মিলিয়ে ছয় হাজারেরও বেশি নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
খুলনার মেয়র পদপ্রার্থী হিসেবে তালুকদার আব্দুল খালেক ইতোমধ্যে তার যোগ্যতার প্রমাণ রেখেছেন। তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তোফায়েল।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ
