২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন

জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জ সদরে ছোট দুই ভাইয়ের হাতে বড়ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মানিকগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 09:50 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার পুটাইল গ্রামে এ হামলায় নিহত সাইজুদ্দিন (৬৫) ওই গ্রামের প্রয়াত খৈমুদ্দিনের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খৈইমুদ্দিনের তিন ছেলে সাইজুদ্দিন, দলিল উদ্দিন এবং সাহেব উদ্দিনের মধ্যে পৈত্রিক একখণ্ড জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

বিষয়টি মীমাংসার জন্য বেশ কয়েকবার গ্রাম্যসালিসও হয়। কিন্তু সুরাহা হয়নি।

এর জেরে সকাল ৮ টার দিকে দলিল উদ্দিন ও সাহেব উদ্দিন মিলে বড় ভাই সাইজুদ্দিনের ওপর হামলায় চালায়। তাদের শাবলের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই দুই ভাই এবং তাদের পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।