নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
নারায়ণগঞ্জে আড়াইহাজারে শামীম মোল্যা নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এরা হলেন- মোসাদ্দেক আলী (২৫), শামীম ভূঁইয়া (২৪) ও জাকারিয়া ওরফে জাকির (২৪)। তারা সবাই আড়াইহাজারের বাসিন্দা।
নারায়ণগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফউজুল আজিম বুধবার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহম্মেদ জানান, ২০০৮ সালের ২৫ মার্চ আড়াইহাজার উপজেলার নয়াগাঁও গ্রামে একটি বাড়িতে কয়েকটি হাঁস ও মুরগি চুরি হয়।
এ নিয়ে ২৭ মার্চ ওই বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠকে গ্রামের ফজলুল মোল্লার ছেলে শামীম মোল্যা তিন জনের (দণ্ডিত) বিরুদ্ধে সাক্ষ্য দেন।
২৯ মার্চ রাত রাতে শামীম নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির পাশে তার জবাই করা লাশ পাওয়া যায়।
পরদিন তার বাবা কবির মোল্যা কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন।
