চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার একাডেমিক মোড়ে এ দুর্ঘটনায় নিহত তারসুম ওয়ালিদ তাসেম (৫৩) স্থানীয় বাগানটুলি মহল্লার বাসিন্দা।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খাঁন জানান, সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের একাডেমিক মোড়ে কানসাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাসেমকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও সহকারীকে ধরা সম্ভব হয়নি, বলেন এসআই ইব্রাহিম।
