গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
গাজীপুর সদরে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোহাম্মদীয়া সোয়েটার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিয়াউর রহমান (২২) ও ফজলুর রহমান (৩০)। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই শ্রমিক সন্ধ্যা পৌনে ৭টায় লোহার ট্রলি নিয়ে কারখানায় কাজ করছিলেন। এ সময় ট্রলিটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
পরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই রফিকুল।
