২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

মোবাইল ফোন সেটে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 09:00 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার এ দুর্ঘটনায় মৃত আলী হোসেন রানা (১৭) শালিখা উপজেলার টিওরখালি গ্রামের কাজী ফারুকের ছেলে।

তিনি এ বছর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন।

কাজী ফারুক জানান, রানা বাড়ির পাশের সেচযন্ত্রের ঘরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।