শরীয়তপুরে ছাত্রলীগনেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তার বাড়ি থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাতে উপজেলার বাহিরকুসিয়া গ্রাম থেকে আটক রাজিব হোসেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি।
জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়িয়া থানার ওসি মো. আবুল খায়ের ফকির জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল সোমবার রাতে রাজিব হোসেনের বাড়িতে অভিযান চালায়।
ওখান থেকে একটি রিভলবার, একটি বিদেশি বন্দুক, একটি চাপাতি, একটি চাকু ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
