২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পারিবারিক কলহের জেরে পাবনার সুজানগর পৌর এলাকায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 06:41 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার সকালে মানিকদিয়ার মহল্লায় নিহত হন সাদেক আলী বিশ্বাসের স্ত্রী আসমা খাতুন (২৮)।

ঘটনার পর থেকে সাদেক আলী বিশ্বাস পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সুজানগর থানার ওসি হাবিবুর রহমান পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সাদেক আলী বিশ্বাস তার স্ত্রী আসমাকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে, বলেন ওসি।

এলাকাবাসী রিপন হোসেন জানান, ২০০৬ সালে পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের আব্দুল রশিদ মোল্লার মেয়ে আসমার সঙ্গে সাদেকের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকত।

সাদেক আলী আগের স্ত্রীকেও একইভাবে ‘পিটিয়ে হত্যার’ পর ঘরে ঝুলিয়ে রেখেছিলেন বলে রিপন জানান।

রিপন আরো জানান, সাদেক আলা কাজকর্ম করে না। তাই স্ত্রী তাকে কাজ করতে বলতেন। এ কারণে প্রায় প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো।