২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

চট্টগ্রামের শিশু আবির হত্যা মামলায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোম ও রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা ও চাঁদপুর জেলার হাইনক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হালিশহর থানার ওসি শাহজাহান কবির।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. ফারুক (২৫), মো. ইদ্রিস (২৮) ও রাবেয়া (২৩) সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এছাড়া সুজন (২৪) ও আনোয়ারকে (২৪) থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার আদালতে জবানবন্দি দেয়া ফারুক, ইদ্রিস ও রাবেয়াকে পাহাড়তলী এলাকার বাইন্না পাড়া থেকে রোববার গ্রেপ্তার করা হয়।

এছাড়া সুজনকে নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকা এবংআনোয়ারকে চাঁদপুর জেলার হাইনক থেকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর নগরীর হালিশহর এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আবির। পরদিন সীতাকুণ্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় হালিশহর এলাকায় একটি হত্যা মামলা হয়।