২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অভিযোগে হল থেকে বহিষ্কার শাবি শিক্ষার্থী

নিবন্ধন খাতা চুরির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার দুপুরে তৌকির আহমেদকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ হলের প্রভোস্ট মস্তাবুর রহমান।

বহিষ্কৃত তৌকির বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শাহপরাণ হলের ৩২৪ নম্বর কক্ষের বাসিন্দা। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।

হল প্রভোস্ট মস্তাবুর রহমান বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হলের শিক্ষার্থীদের নামের নিবন্ধন খাতা চুরি হয়ে যায়।

“গোপন ক্যামেরায় তৌকিরের খাতা চুরির বিষয়টি ধরা পড়ে। পরে হল কর্তৃপক্ষের জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।”

তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হয়েছে বলেও জানান মস্তাবুর রহমান।