বগুড়ায় সংবাদপত্রবাহী গাড়িতে হামলা
জামায়াতে ইসলামীর ডাকা বগুড়া শহরে হরতালে সোমবার সংবাদপত্রবাহী একটি গাড়িতে ভাংচুরের চেষ্টা করেছে পিকেটাররা।
এছাড়া একটি হাতোবোমার বিস্ফোরণও ঘটায় তারা।
পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় মাহমুদুল হাসান (২২) নামে এক শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।
এছাড়া সাতানী বাড়ি মোড়ে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। ওই সময় পুলিশ এক রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়, বলেন গাজিউর।
আদালত অবমাননার দায়ে তিন জামায়াত নেতার সাজার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় দলটি।
