২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহিনী মিল চালুর দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মোহিনী মিল পুনরায় চালুসহ তিনদফা দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 07:50 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার সকাল ১১টায় মিলের মূল ফটকে মিল সংগ্রাম পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

মোহিনী মিল সংগ্রাম পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে যন্ত্রাংশ ভাংচুর ও পাচার বন্ধ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রয় ও লুটপাট বন্ধ এবং আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি যুক্ত করে মিলটি পুনরায় চালু।

মিল সংগ্রাম পরিষদের আহ্বায়ক হবিবর রহমান হবির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মোস্তফা, বাসদ জেলা আহ্বায়ক শফিউর রহমান শফি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সভাপতি সামসুদ্দিন আহমেদ, জাতীয় গণফ্রন্ট কুষ্টিয়া জেলার সদস্য আজিজুর  রহমান জালালসহ বিভিন্ন দলের শ্রমিক নেতারা।

বক্তারা অবিলম্বে জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ মোহিনী মিল রক্ষায় সরকারের যথাযথ উদ্যোগ আহ্বান করেন।