বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারের করে ঢাকা থেকে টুঙ্গীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা।
তিনি ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।
কিছু পারিবারিক অনুষ্ঠানে অংশ নেয়ার পর দুপুরেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
