গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ড হয়েছে।
আধঘণ্টা পর মিলের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দমকলের লোকজন এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
মিলের ব্যবস্থাপক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে মিলে আগুন লাগে। তারা নিজেরাই আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
