২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মালবাহী ট্রাকে আগুন

পোস্টার লাগাতে বাধা দেয়ায় গাজীপুরের কালীগঞ্জে ভুট্টাবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে একদল যুবক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 06:30 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

এ সময় তারা ট্রাকের চালক ও সহকারীদের মারধরও করে।    

কালীগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক ভুঁইয়া বলেন, রোববার গভীর রাতে মূলগাঁও এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।

কালীগঞ্জ থানার এসআই রাজীব চক্রবর্তী বলেন, আর কে অ্যাগ্রো কোম্পানির ট্রাকটি ঘোনাপাড়া যাচ্ছিল। রাত ২টার দিকে যুবকরা ট্রাকটি থামিয়ে তাতে কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী নার্গিস আক্তারের পোস্টার লাগাতে চায়।

ট্রাক চালক ও সহকারীরা বাধা দিলে তাদের মারধোর করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী গিয়ে আগুন নেভায়।

আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে বলেও জানান এসআই।