২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে মিছিল হবে শাহবাগে

জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাখ্যান করে মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে গড়ে ওঠা সংগঠনটির অন্যতম মুখপাত্র মারুফ রসুল রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ১১টায় শাহবাগ থেকে মিছিল শুরু হবে।

আদালত অবমাননার দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিন নেতাকে সাজা দেয়ায় প্রতিবাদে সোমবার সারাদেশে  হরতাল ডেকেছে জামায়াত।

জামায়াতকে নিষিদ্ধের দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের। গত মার্চে মঞ্চ গঠিত হওয়ার পর জামায়াতের প্রতিটি হরতালেই শাহবাগে প্রতিবাদ মিছিল হয়েছে।