২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশের উপর হামলা, ১৬ শিবিরকর্মী আটক

বগুড়া শহরে হরতালের সমর্থনে শিবিরের বের করা মিছিল থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার সন্ধ্যায় শহরের সূত্রাপুর এলাকায় এ ঘটনায় অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ১৬ শিবিরকর্মীকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের তিন নেতাকে আদালত অবমাননার দায়ে রোববার জেল-জরিমানা করে। এর প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ২০/২৫টি হাতবোমা  বিস্ফোরণ ঘটায়। এ সময় মিছিলকারীদের ছত্র-ভঙ্গ করতে পুলিশ ৬৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

হাতবোমায় এসআই আনোয়ার হোসেনসহ ৩ কর্মকর্তা ও ৩ কনস্টেবল আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ ১৬ জনকে আটক করেছে।