এসি নজরুলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার নজরুল ইসলাম মোল্যার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ তদন্তে নামতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের উপপরিচালক নাসিম আনোয়ার এই অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন।
তাহিদ বলেন, “আমরা এই কাজটি আরো দ্রুত শুরু করতে চেয়েছিলাম, কিন্তু কাজের চাপের কারণে কিছুটা বিলম্ব হল।”
নজরুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ৬ এপ্রিল আবিদুল ইসলাম নামের একজন ব্যবসায়ীকে আটক করে কোটি টাকা ঘুষ দাবি করেন।
ডিবি পুলিশের পরিদর্শক আজহারুল ইসলাম এবং উপপরিদর্শক আবুল হাসনাত ব্যবসায়ী আবিদুলকে আটক করে নিয়ে আসে বলে অভিযোগ এসেছে।
নড়াইলের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ কর্তৃপক্ষের কাছে নজরুলের বিরুদ্ধে অভিযোগ করেন।
নজরুল ও ব্যবসায়ী আবিদুলের বাড়িও নড়াইলে।
অভিযোগ ওঠার পর নজরুলসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
নজরুল দাবি করে আসছেন, এলাকার মেরুকরণ নিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।
