মুন্সীগঞ্জে টমটম দুর্ঘটনায় যুবক নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় টমটম উল্টে সজীব রাজবংশী (২২) নামে এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার দুপুরে উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার রাজানগর ইউনিয়নের বকুল নগর গ্রামের নিরঞ্জন রাজবংশীর পুত্র এবং সৈয়দপুর বাজারের মাছ বিক্রেতা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, নিহত সজীব প্রতিদিনের মতো মাওয়া ঘাট থেকে মাছ কিনে টমটমে সৈয়দপুর বাজারে ফিরছিলেন। পথে কুচিয়ামোড়া-সৈয়দপুর রাস্তার সৈয়দপুর বাজারের নিকট এসে টমটম উল্টে গেলে সে মারাত্মকভাবে আহত হয়।
পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
