২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় একটি কমিউটার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার দুপুরে এ দুর্ঘটনার পর লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে প্রায় পাঁচ ঘণ্টা যোগাযোগ বন্ধ ছিল।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল হাই বলেন, দুর্ঘটনার পর লালমনিরহাট থেকে উদ্ধারকারী একটি ট্রেন গিয়ে ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে নেয়ায় বিকাল ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গেটম্যান গেট নামিয়ে সবুজ সংকেত দিয়ে রেখেছিল। কিন্তু  লেভেল ক্রসিংটি পার হওয়ার সময় ট্রাকটি ট্রেনের সামনে এসে পড়ে।

“ট্রেনের ধাক্কায় এটি ছিটকে গিয়ে রেল লাইনের ওপর পরে।”

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়।        

এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল হাই।