২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ঝিনাইদহ পৌর আমির গ্রেপ্তার

জামায়াত ইসলামীর ঝিনাইদহ পৌর আমির ছগির আহেমেদকে ( ৫৫ ) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার দুপুর ১টার দিকে হরিণাকুন্ডু উপজেলার ভালকী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছগির আহমেদ ভালকী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, ৩ মার্চ হরিণাকুন্ডুতে পুলিশ হত্যাসহ সহিংসতা ও তান্ডব সৃষ্টির মামলার আসামি জামায়াতের পৌর আমি।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।