২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মদ উদ্ধার, গ্রেপ্তার ১

শেরপুর শহরে একটি বাসা থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 10:30 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার দুপুরে চকবাজারের সুনীল কুমার সাহা ওরফে হারু ড্রাইভারের বাসায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে হারু ড্রাইভারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শেরপুরের ডিবি পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, বেলা দুপুর ১২টার দিকে হারু ড্রাইভারের বাসায় অভিযান চালানো হয়।

তার ছেলে রিপনের ঘরে একটি ট্রাংকের ভেতর ৩৪ বোতল মদ উদ্ধার পাওয়া যায়।