বাগেরহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বাগেরহাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের আলুকদিয়া গ্রামের নান্নু শেখের ১৪ মাস বয়সী ছেলে আযান শেখ পানিতে পড়ে মারা যায়।
নান্নু শেখ বলেন, বাড়ির সবার অজান্তে তার ছেলে পুকুরে পড়ে যায়। প্রায় এক ঘন্টা খোঁজার পর আযানকে পুকুরে ভাসতে দেখে তারা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানায়।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশারেফ হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
