২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে একশ দুঃস্থ পরিবার টিন ও টাকা পেল

চাঁপাইনবাবগঞ্জে একশ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউ টিন ও টাকা বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকা দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এ সময় সাংসদ আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রতিটি উপজেলায় দুঃস্থ নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছেন। 

“তার ধারাবাহিকতায় এসব টিন ও অর্থ প্রদান করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আর তাই তারা জনগণের জন্য কাজ করে যাচ্ছে,” বলেন আব্দুল ওদুদ।

সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় টিন ও অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রলেখা নাজনীন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শান্তনা হক, মহারাজপুর ইউপি চেয়ারম্যান মুখলেসুর রহমান সাতেমান, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলম, প্রকল্প কর্মকর্তা (পিআইও) খায়রুল আনাম প্রমুখ।